করোনাকালের তিন বছর পর প্রথমবারের মতো সর্ববৃহত্ হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে পরিচালনা পর্ষদ। প্রতিদিন ১০ বার পুরো মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার ও জীবাণুমুক্তকরণের কাজ করবেন চার হাজারের বেশি পুরুষ ও নারী কর্মচারী, যাঁদের তত্ত্বাবধান করবেন চার শর বেশি সৌদি কর্মী। তা ছাড়া মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের মধ্যে সাত হাজার জমজমের পানির বোতল বিতরণের কাজ করবেন আট শর বেশি কর্মী।
সংবাদ: 3473894 প্রকাশের তারিখ : 2023/06/17